প্রকৃতি রক্ষাই আমাদের বেঁচে থাকার অন্যতম শর্ত। এই উপলব্ধি থেকেই BSM আয়োজন করেছে বৃক্ষরোপণ কর্মসূচি।
গত মাসে আমাদের সংগঠন বাদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০০০ চারা গাছ রোপণ করেছে। এতে স্থানীয় মানুষ, স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা অংশগ্রহণ করেছেন।
আমরা শুধু গাছ লাগিয়েই থেমে থাকিনি, বরং প্রতিটি গাছের যত্ন নেওয়ার জন্য স্থানীয়দের মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়েছি। গাছ লাগানো থেকে শুরু করে নিয়মিত পানি দেওয়া, সার দেওয়া— সবকিছুই স্থানীয় স্বেচ্ছাসেবীরা করছেন।
এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, মানুষ বুঝতে পারছে যে প্রকৃতিকে রক্ষা করা মানে নিজেদের ভবিষ্যৎকে রক্ষা করা।