শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই বিতরণ কর্মসূচি

শিক্ষা মানুষের মৌলিক অধিকার”— এই বিশ্বাস থেকেই BSM নিয়মিত শিক্ষাক্ষেত্রে কাজ করে যাচ্ছে। এবছরও আমরা অসচ্ছল পরিবারের স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই, খাতা, কলম ও স্কুলব্যাগ বিতরণ করেছি।

আমাদের সমীক্ষায় দেখা গেছে, অনেক শিশু শুধুমাত্র আর্থিক সমস্যার কারণে নিয়মিত পড়াশোনা করতে পারে না। তাদের হাতে প্রয়োজনীয় বই-খাতা পৌঁছে দিলে পড়াশোনায় আগ্রহ বেড়ে যায়।

এই বছর মোট ৩০০ জন শিক্ষার্থীকে এই সহায়তা দেওয়া হয়েছে। শুধু বই খাতা নয়, আমরা তাদের সাপ্তাহিক শিক্ষাসহায়তা ক্লাসও চালু করেছি, যেখানে পড়াশোনায় পিছিয়ে থাকা শিশুদের বিশেষভাবে পড়ানো হয়।

আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার হার বৃদ্ধি করবে এবং দরিদ্র পরিবারগুলোর সন্তানদের জীবনমান উন্নত করবে।