আমরা বিশ্বাস করি, নারীকে ক্ষমতায়িত না করলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই BSM আয়োজন করেছে নারীদের জন্য বিশেষ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি।
এই প্রশিক্ষণে স্থানীয় নারীদের সেলাই, হস্তশিল্প, পোলট্রি খামার পরিচালনা ও ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা শেখানো হয়েছে।
প্রথম ধাপে ৪০ জন নারী এই প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। প্রশিক্ষণ শেষে তাদেরকে ক্ষুদ্র ঋণ সহায়তা দেওয়া হয়েছে যাতে তারা নিজেরাই আয়-উপার্জনের সুযোগ পান।
আমাদের লক্ষ্য হলো আগামী দুই বছরে কমপক্ষে ৫০০ নারীকে স্বাবলম্বী করে তোলা।